পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ

oplus_144703488

আগরতলা : দুই দফায় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এমবিবি এয়ারপোর্টের কর্মী সহ এয়ারপোর্ট থানার পুলিশ ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। পুলিশ রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক এয়ারপোর্ট থানা এলাকায় রয়েছে। তাদের স্বীকারোক্তি মুলে শনিবার আরও চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয় ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে। প্রাথমিক তদন্তে জানা যায় তারা বহিঃরাজ্যে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে।

Related posts

আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

পুনঃরায় কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন

৪ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ