মোটর স্ট্যান্ডে পিআরএম সেন্ট্রাল পয়েন্ট পার্কিং জোনের নির্মাণকাজের ফলে ঝুকির মুখে পথ চলতি মানুষের নিরাপত্তা

আগরতলা : রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ডে পিআরএম সেন্ট্রাল পয়েন্ট পার্কিং জোনের নির্মাণকাজ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন সামনে উঠে এসেছে। অভিযোগ উপরে ওয়েলডিং-এর কাজ করার সময় আগুনের ফুলকি পথ চলতি সাধারণ মানুষের শরীরে এসে পড়ছে। ব্যবহার করা হয় নি কোন ধরনের সুরক্ষা সামগ্রী। এক যুবক অভিযোগ করেন সে বাইকে করে তার মাকে নিয়ে নিয়ে আইজিএম হাসপাতালে যাওয়ার সময় আচমকা তাদের শরীরে আগুনের ফুলকি এসে পড়ে। মাথায় হেলমেট থাকায় বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে তারা বাঁচে। এই ঘটনাকে কেন্দ্র সেখানে চাপা উত্তেজনা দেখা দেয়। এই বিষয়ে নির্মাণ সংস্থার বক্তব্য জানতে চাওয়া হলে তারা কথা বলতে নারাজ। প্রথম দিকে সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাঁধা দান করে। শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক দেখে নির্মাণ সংস্থার আধিকারিকরা ক্ষমা প্রার্থনা করে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা