উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

আগরতলা : ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা দেখা দেয় উদয়পুর মহকুমার মহারানী ওয়ারিংবাড়ি এলাকায়। সেখানে একটি ভোট কেন্দ্রে একদল দুষ্কৃতি ৬ থেকে ৭ টি গাড়ি নিয়ে উপস্থিত হয়। এবং তারা ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেসে বাধা দান করলে তিপ্রা মথা দলের এক প্রার্থীকে গুলি করা হয়। পাশাপাশি মারধর করা হয় আরও কয়েক জনকে। গুলি বিদ্ধ তিপ্রা মথা দলের প্রার্থীকে রাতেই গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত অপর দুই জনের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতিদের গ্রেপ্তারের জন্য নির্বাচন কমিশনকে এইবার ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা দল। মঙ্গলবার বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে তিপ্রা মথা দলের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেনের নিকট ডেপুটেশন প্রদান করে। পরবর্তী সময় বিধায়ক রণজিৎ দেববর্মা জানান পুলিশের সামনে একদল দুষ্কৃতি ৬ থেকে ৭ টি গাড়ি নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে একজন প্রার্থীকে গুলি করেছে। অথচ পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নি। এইটা পুলিশের ব্যর্থতা। গোমতী জেলার পুলিশ সুপার আহত হয়েছেন। তার থেকে স্পষ্ট পুলিশের নিজেদের নিরাপত্তা নেই। বর্তমানে নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে। স্বাভাবিক ভাবেই বিষয়টি নির্বাচন কমিশনের অধিন। তাই নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য। কারা এই ঘটনার সাথে যুক্ত পুলিশ জানে। তারপরও পুলিশ কাউকে গ্রেপ্তার করে নি। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তিপ্রা মথা দলের নেতৃত্বরা আলোচনা করে আন্দোলন কর্মসূচি শুরু করবে। বিধায়ক রণজিৎ দেববর্মা জানান কারা এই ঘটনার সাথে যুক্ত তা স্থানীয় লোকজন জানে। কারণ অভিযুক্তরা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। তারা কিছু দিন পূর্বে ঐ এলাকায় মিটিং করেছে। তিপ্রা মথা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন দেখার পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে কিনা।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক