আগরতলা শহরে পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে নৈশকালীন বিশেষ অভিযান

oplus_2097152

আগরতলা : পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে নৈশকালীন বিশেষ অভিযান। অভিযানে বিভিন্ন যান বাহন চেকিং করা হয়। অভিযানকালে কালো গ্লাস লাগানো একাধিক গাড়ি আটক করে ব্যবস্থা গ্রহণ করা হয়। আগরতলা শহরকে নিরাপদে রাখতে এই বিশেষ অভিযান। প্রতি বছর দুর্গা পূজার প্রাক মুহূর্তে আগরতলা শহরে চুরি ছিনতাইর মতো ঘটনা বৃদ্ধি পায়। তাই এই ধরনের ঘটনা রুখতে এবং শহরবাসীকে নিরাপদে রাখতে নৈশকালীন অভিযান চালায় পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। এক সাক্ষাৎকারে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান সামনে দুর্গা পূজা। পূজার কেনাকাটা করতে রাতের বেলায় মানুষ বাজারে বের হচ্ছে। তাই পুলিশের পেট্রোলিং বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সন্দেহ জনক কর্মকাণ্ডের উপর নজর দারি চালানো হচ্ছে। অলিগলি বাইক দিয়ে পুলিস পেট্রোলিং করছে। বিভিন্ন পার্ক গুলিতেও নজর রাখা হয়েছে। দুর্গা পূজাকে সামনে রেখে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে আগরতলা শহরে।

Related posts

আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

পুনঃরায় কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন

৪ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ