বৃহস্পতিবার আগরতলা শহরে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিল প্রদেশ কংগ্রেস

আগরতলা : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি বৃহস্পতিবার আগরতলা শহরে মিছিল সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস। একই সাথে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে। ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচির অঙ্গ হিসেবে এই কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছবে। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো হবে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন।

Related posts

নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

পূর্ব আগরতলা থানার পুলিশের জালে আটক চার নাবালক চোর

রাজ্যে একটা নার্সিং হাব করার চেষ্টা করা হচ্ছেঃমুখ্যমন্ত্রী