বৃহস্পতিবার আগরতলা শহরে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিল প্রদেশ কংগ্রেস

আগরতলা : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি বৃহস্পতিবার আগরতলা শহরে মিছিল সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস। একই সাথে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে। ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচির অঙ্গ হিসেবে এই কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছবে। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো হবে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন।

Related posts

আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

পুনঃরায় কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন

৪ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ