গোলশূন্য ড্র, গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ

oplus_0

আগরতলা : শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের সুপার ফোর পর্বে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করল এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে কল্যাণ সমিতি ও এগিয়ে চলো সংঘের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। তবে পয়েন্ট সমান থাকলেও গোলের ব্যবধানে এগিয়ে থাকায় এবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এগিয়ে চলো সংঘ। অন্যদিকে রানার্সআপ হয় কল্যাণ সমিতি।

 

ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হলেও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নির্ধারিত হয় গোলের হিসাবের ভিত্তিতে।

 

ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সম্পাদক অমিত চৌধুরী এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। তাঁদের উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া

হয়।

Related posts

দুর্গা পূজার সময় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডি.জি.পি জি.এস রাও-র সাংবাদিক সম্মেলন

পিপিপি মডেলে কি ভাবে কাজ করতে হয় বর্তমান সরকার তা করে দেখিয়েছেঃমুখ্যমন্ত্রী

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের