বামফ্রন্ট সরকারের সময়ে প্রতাপগড় এলাকার উন্নয়ন করা হয় নিঃমেয়র দীপক মজুমদার

আগরতলা : আগরতলা পুর নিগমের ২৯ নং ওয়ার্ডের নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র দীপক মজুমদার। এইদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা, ২৯ নং ওয়ার্ডের কর্পোরেটর রুমা দাস-সহ অন্যান্যরা। নতুন ওয়ার্ড অফিস ভবন নির্মাণ হলে এলাকার নাগরিকদের বিভিন্ন পুর পরিষেবা প্রদান এবং দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে। ওয়ার্ড স্তরে নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এলাকার মানুষের দীর্ঘমেয়াদি প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে। ফলে নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড অফিসে যোগাযোগ করা আরও সুবিধাজনক হবে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরের মধ্যে সবচেয়ে বেশি অনুন্নত ছিল প্রতাপগড় বিধানসভা এলাকা। বামফ্রন্ট সরকারের সময়ে প্রতাপগড় এলাকার উন্নয়ন করা হয় নি। বর্তমানে সরকার প্রতিষ্ঠার পর প্রতাগগড় এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা