মহালয়ার পূর্ণ তিথিতে স্কাইলার্ক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা

oplus_136314880

আগরতলা : মহালয়ার পূর্ণ তিথিতে কের চৌমুহনিস্থিত স্কাইলার্ক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। এইদিন মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী অংশ গ্রহণ করে। স্কাইলার্ক ক্লাবের এক সদস্য জানান বিগত প্রায় ৩০ বছর ধরে মহালয়ার দিন স্কাইলার্ক ক্লাব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে। মহালয়ার সকালে অঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে তাদের কর্মসূচির সূচনা হয়। এছাড়াও রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি