প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা

আগরতলা : ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের উদ্যোগে আরক্ষা প্রশাসনের হাতে তুলে দেওয়া হল সাউন্ড লেভেল মিটার। সোমবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সাউন্ড লেভেল মিটার বিতরণ করা হয়। একই সাথে সাউন্ড লেভেল মিটার প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, আইজি আইন-শৃঙ্খলা মনচাক আইপার সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। এইটা উদ্বেগের বিষয়। এই বিষয়টিকে নিয়ে সকলকে ভাবতে হবে। ত্রিপুরা রাজ্যে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখতে হবে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

উন্নয়নের জন্য সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী