৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

AGARTALA,TRIPURA,INDIA,12-10-2026: Bijoy Debnath, a 26 year old artist, giving finishing touches to Durga Idol made entirely 700 matchsticks ahead of Bengalies biggest festival Durga Puja, in his home on the outskirts of Agartala. PHOTO BY-ABHISEK SAHA

আগরতলা : ৭০০ দেশলাই কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ। সৃজনশীলতার সঙ্গে পরিবেশ সচেতনতার মেলবন্ধন ঘটিয়ে ৭০০ টি দেশলাইর কাঠি দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করলো পূর্ব চাঁদমারীর বাসিন্দা বিজয় দেবনাথ। অভিনব এই প্রতিমাটি তৈরি করতে তাঁর সময় লেগেছে মোট পাঁচ দিন। দেশলাই কাঠি দিয়ে প্রতিমার মূল কাঠামো তৈরি করার পাশাপাশি পাঁচটি আইসক্রিমের কাঠিও ব্যবহার করেছে সে। প্রতিমার উপরের মুকুট গুলি তৈরি করা হয়েছে কাগজ দিয়ে। ব্যবহৃত বিভিন্ন সামগ্রীকে পুনর্ব্যবহারের মাধ্যমে কীভাবে নতুন ও আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করা যায়, সেই ভাবনাকে সামনে রেখেই এই উদ্যোগ নিয়েছে বিজয় দেবনাথ। ফেলে দেওয়া বা ব্যবহৃত সামগ্রীকে কাজে লাগিয়ে সৃজনশীল কিছু তৈরি করার এই প্রচেষ্টা একদিকে যেমন তাঁর শিল্পভাবনার পরিচয় বহন করছে, তেমনি অন্যদিকে পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের গুরুত্বও তুলে ধরেছে। পরিবেশবান্ধব ভাবনার সঙ্গে শিল্পকলার এই অনন্য সমন্বয় নজর কাড়ার মতো। দেশলাই কাঠি, আইসক্রিমের কাঠি ও কাগজের মতো সাধারণ উপকরণ ব্যবহার করেই যে অসাধারণ শিল্পকর্ম তৈরি করা সম্ভব বিজয় দেবনাথের এই দুর্গা প্রতিমা তারই একটি উদাহরণ।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা

উন্নয়নের জন্য সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী