আগরতলা : আবারো একটি বছরের অপেক্ষা। চার দিনের আনন্দ শেষে এইবার বিষাদের সুর। বাপের বাড়ি থেকে পুনঃরায় স্বামীর বাড়িতে ফিরে যাচ্ছেন মা। বুধবার সকালে দশমী পূজা শেষে শুরু হয় যায় প্রতিমা নিরঞ্জনের পালা। এইদিন সকাল থেকে নিরঞ্জনের জন্য প্রতিমা নিয়ে দশমী ঘাটে হাজির হন পূজা উদ্যোক্তারা। বিগত বছরের ন্যায় এই বছরও দশমী ঘাটে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে পুর নিগমের কর্মী। ক্রেন দিয়ে গাড়ি থেকে মূর্তি নামিয়ে হাওড়া নদী পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তারপর পুর নিগমের কর্মীরা মায়ের মূর্তি হাওড়া নদীর জলে ভাসিয়ে দিচ্ছেন নিয়ম মেনে। যে কোন ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে সেখানে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে পুর নিগম থেকে। সংবাদ প্রতিনিধিদের কেমেরায় এই চিত্র ফুটে উঠেছে।
দশমী পূজা শেষে দশমীঘাটে হাওড়া নদীতে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা
15