Home » ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সচেতনতা মূলক পদযাত্রা

ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সচেতনতা মূলক পদযাত্রা

by sokalsandhya
0 comments

আগরতলা : দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সচেতনতা মূলক পদযাত্রা। সততা, স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা ছড়িয়ে দিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের উদ্যোগে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক উপলক্ষে এই সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করা হয়। এইদিন আগরতলার অভয়নগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে থেকে পদযাত্রার সূচনা হয়। পদ যাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ ব্যাঙ্কের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। পদযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রা শেষে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের পদ যাত্রার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles