রবীন্দ্র শতবার্ষিকী ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছেঃনবেন্দু ভট্টাচার্য

oplus_148897792

আগরতলা : রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন নির্মাণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিন সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কম্প্লেক্সের চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলন তিনি আরও বলেন কিছুদিন ধরে রবীন্দ্র শতবার্ষিকী ভবন ও নজরুল কলা ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। বিশেষ করে রবীন্দ্র ভবনের ২ নং হলটি অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সমস্যা গুলি খতিয়ে দেখার পর দেখা গেছে ২০১৪ সালে রবীন্দ্র ভবনের নতুন ভবনের কাজ শুরু হয়। পরবর্তী সময় বিভিন্ন সময় রবীন্দ্র ভবনটি সংস্কার করা হয়। তথ্য সংগ্রহ করে দেখা গেছে রবীন্দ্র ভবন ও নজরুল কলাক্ষেত্রে নির্মাণের দায়িত্বে ছিল এনবিসিসি সংস্থা। এই দুইটি ভবন নির্মাণের ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে। দুইটি ভবন নির্মাণের কোন প্লেন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি। পুর নিগম বা পূর্ত দপ্তর কারো কাছে কোন তথ্য নেই। আবর্জনার স্তুপের উপর রবীন্দ্র ভবন নির্মাণ করা হয়েছে। গোটা বিষয়ের তদন্তের জন্য সোসাইটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবীন্দ্র ভবন নির্মাণের পর হস্তান্তর করা হয়েছে। কিন্তু হস্তান্তরের কোন কাগজ পত্র নেই। নির্মাণ সংস্থা এনবিসিসি-কে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা চিঠির কোন জবাব দেয় নি।

Related posts

Balanced development of urban, rural areas is government’s priority: CM

রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার নির্বাচন ২৭ নভেম্বর, ভোট গণনা ২ ডিসেম্বর

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ইন্ডিয়া ব্লকের সুবিশাল মিছিল