সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার পালন করা হল ‘আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস

আগরতলা : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার উদযাপন করা হল ‘আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে দিনটি উদযাপন করা হয়। সাধারত à§§ অক্টোবর পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। এই বছর সেই সময় এডিসি নির্বাচন থাকায় আন্তর্জাতিক প্রবীর নাগরিক দিবস পালন করা যায়নি। তাই শুক্রবার দিনটি পালন করা হয়। এইদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে ৯০ বছরের অধিক বয়সী নাগরিককে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ৭০ বছরের অধিক বয়সীদের প্রবীণ কর্মজীবন সম্মাননা প্রদান করা হয়। ৬০ বছরের অধিক বয়সীদের প্রবীণ সৃজন কলা সম্মাননা প্রদান করা হয়। একই সাথে ৬০ ঊর্ধ্ব প্রবীণ সাহসিকতা সম্মাননা প্রদান করা হয়।

Related posts

১৬ নম্বর ওয়ার্ডে জয়ের লক্ষ্যে প্রচারে মুখ্যমন্ত্রী,রামনগর এলাকার বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে নির্বাচনী সভার

গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৪০ জন মহিলা পশুপালকের হাতে ছাগল তুলে দিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস