আবারো শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে পুলিশের হাতে আটক টেট উত্তীর্ণ বেকাররা

আগরতলা : আবারো শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন টেট উত্তীর্ণদের। এইদিন সকাল থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। একটা সময় তারা রাস্তায় বসে পড়ে। তখন আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে তাদের আটক করে জোর পূর্বক গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। রীতি মতো টেনে হিঁচড়ে তাদেরকে পুলিশের গাড়িতে তোলা হয়। টেনে হিঁচড়ে গাড়িতে তোলার সময় এক মহিলা আন্দোলনকারি অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ এইদিন তাদের উপর নির্যাতন করেছে। তাদেরকে লাথি মেরেছে আরক্ষা কর্মীরা। মহিলা আন্দোলনকারীদের উপর হাত তুলেছে পুরুষ আরক্ষা কর্মীরা।

Related posts

১৬ নম্বর ওয়ার্ডে জয়ের লক্ষ্যে প্রচারে মুখ্যমন্ত্রী,রামনগর এলাকার বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে নির্বাচনী সভার

গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৪০ জন মহিলা পশুপালকের হাতে ছাগল তুলে দিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস