এসআইআর ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত

oplus_0

আগরতলা : ইন্ডিয়া ব্লক যে বিষয় নিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করেছে, তার কোন বাস্তব ভিত্তি নেই। তারা মূল অভিযোগ এসআইআর নিয়ে। দেশে নির্বাচন কমিশন গঠন হওয়ার পর নির্দিষ্ট সময় পর পর এসআইআর হয়েছে। কংগ্রেসের সময় ১০ বছর এসআইআর হয়েছে। তখন এসআইআর নিয়ে কারো কোন আপত্তি ছিল না। সংবিধানেও এসআইআর-এর কথা উল্লেখ রয়েছে। এসআইআর-এর ফলে দেখা গেছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে দেখা গেছে তাদের মধ্যে একাংশ ভোটার ইতিমধ্যে তাদের স্থান পরিবর্তন করেছে। বহু ভোটারের কোন হদিশ পাওয়া যায় নি। ২.৭ কোটি ভোটার রয়েছে মৃত। তাদের নামও ভোটার তালিকায় ছিল এতদিন। ১ কোটি ভোটারের নাম দুই জায়গায় থাকার কারণে এক জায়গা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এইবার এসআইআর স্বচ্ছতার সাথে হওয়ার কারণে বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই তারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

Related posts

১৬ নম্বর ওয়ার্ডে জয়ের লক্ষ্যে প্রচারে মুখ্যমন্ত্রী,রামনগর এলাকার বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে নির্বাচনী সভার

গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৪০ জন মহিলা পশুপালকের হাতে ছাগল তুলে দিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস