ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে তাক লাগিয়ে দিল রাজ্যের মেয়ে মধুছন্দা দে

0-0x0-0-0-{}-0-0#

আগরতলা : ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে তাক লাগিয়ে দিল মধুছন্দা দে। রাজধানীর সুপারি বাগান এলাকার বাসিন্দা বিজন দে ও শবরী রায় দে-র কন্যা মধুছন্দা দে কাঁঠাল পাতা, বেল পাতা সহ বিভিন্ন গাছের পাতা গুড়া করে ৬ ফুট লম্বা মহাভারতের কৃষ্ণ অর্জুনকে যে গীতার পাঠ দিয়েছিলেন সেই ঐতিহাসিক চিত্রটি তৈরি করে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে। ছোট থেকে আর্টের প্রতি তার আগ্রহ ছিল। ইতিমধ্যে একাধিক পুরস্কার পেয়েছে সে। বর্তমানে সে কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি এনিমেশন এন্ড গ্রাফিক্সের উপর অনার্স উইথ রিসার্চ নিয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছে।

Related posts

নেপালের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা ভারতের, মোদী-বলেন্দ্র বৈঠকে জোরদার দ্বিপাক্ষিক সম্পর্ক

পুর ও নগর নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট পড়েছে ৩ হাজার ৯২৯ টিঃঅনুরাগ সেন

জনগণনা ২০২৭-কে সামনে রেখে ১৬ জন মাস্টার ট্রেনারের চার দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হল সোমবার থেকে