মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা

আগরতলা : মোহনপুর, জিরানিয়া ও রানীবাজার পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচনে বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়লেন। পরবর্তী সময় প্রার্থীরা বামফ্রন্ট নেতৃত্বদের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট ছুটে যান। গোটা ঘটনার বিষয়ে জেলা শাসককে অবগত করেন। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত জানান মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন বাম প্রার্থীরা মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে দেখতে পায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা আগে থেকে গোটা মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করে রেখেছে। ফলে বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারে নি। সোমবার বাম প্রার্থী সহ প্রস্তাবকরা মোহনপুরের ফটিকছড়াতে জড়ো হয়। কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা আচমকা তাদের উপর হামলা চালায়। এতে ১৫ জন বাম কর্মী সমর্থক আহত হয়েছে। তাদের সাথে থাকা মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। জেলা শাসক গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে তাক লাগিয়ে দিল রাজ্যের মেয়ে মধুছন্দা দে