আগরতলা রেলস্টেশনে ২৩.৭৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন মহিলা

আগরতলা প্রতিনিধি: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা জিআরপিএস পুলিশ। অভিযান চালিয়ে ২৩.৭৭০ কেজি গাঁজা সহ বিহার ও নাগাল্যান্ডের তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১১ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৩ নভেম্বর সকাল প্রায় ১১টা নাগাদ জিআরপিএসের এসআই পঙ্কজ বিশ্বাস অন্যান্য পুলিশকর্মীদের নিয়ে আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালান। স্টেশনের পার্কিং এলাকার সামনে, আরপিএফ পোস্ট ও পে অ্যান্ড ইউজ শৌচাগারের মধ্যবর্তী স্থান থেকে তিন মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়।

ধৃতরা হলেন — বিহারের শারশা জেলার মাহুয়া বাজার থানার চাকলা টোলা, ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতা দেবী (২৫), একই এলাকার সিয়াচরণ মণ্ডলের মেয়ে সম্পী কুমারী (১৯) এবং নাগাল্যান্ডের ডিমাপুর জেলার সাব-আর্বান থানার থাইকু এলাকার বাসিন্দা মীরা রাই (৩৪)।

তল্লাশি চালিয়ে তাদের প্রত্যেকের পিঠে থাকা ব্যাগ থেকে মোট ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়।

এই ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP078 নম্বরে মামলা রুজু করা হয়েছে। এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(b)(ii)(C)/২৯ ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হবে।

Related posts

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিজেপি প্রার্থী ঘোষণা, সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ সভাপতি

ব্যাটে-বলে সৌরাষ্ট্রকে চাপে রাখল ত্রিপুরা, দ্বিতীয় দিনেই ১৯৬ রানের লিড

দেশ ও রাজ্যে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে আগরতলা শহরে মশাল মিছিল প্রদেশ যুব মোর্চার