স্মার্ট সিটির সিসি ক্যামেরার ব্যাটারি চুরির ঘটনায় দুই কুখ্যাত চোরকে আটক করলো পূর্ব থানার পুলিশ

আগরতলা:স্মার্ট সিটির সিসি ক্যামেরার ব্যাটারি চুরির ঘটনায় আটক দুই। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান বিগত কিছুদিন ধরে স্মার্ট সিটির সিসি ক্যামেরার ব্যাটারি চুরির ঘটনা ঘটে চলছে। এই নিয়ে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ক্যাম্পের বাজার এলাকা থেকে দুই কুখ্যাত চোরকে আটক করে। তাদের কাছ থেকে দুইটি ব্যাটারি ও একটি অটো উদ্ধার করা হয়েছে। উদ্ধার অটোর সামনে ও পিছনে পৃথক পৃথক নাম্বার প্লেট লাগানো রয়েছে। ধৃত দুই কুখ্যাত চোরের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত চোরদের আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ।

Related posts

জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার কথা কলা পাতার সমানঃরতন দাস।

অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন কৈলাশহর পুরপরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান নিতীশ দে

আগরতলা পুর নিগমের ৪৫ টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি