Home » আগরতলা পুর নিগমের ৪৫ টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি

আগরতলা পুর নিগমের ৪৫ টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি

by sokalsandhya
0 comments

আগরতলা : আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ঘোষান করা হল বিজেপির প্রার্থী তালিকা। ৫১ টি আসনের মধ্যে ৬ টি আসন বাদে বাকি ৪৫ টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল প্রদেশ বিজেপি। তবে যে ৪৫ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হল তাতে নতুন মুখ রয়েছে ১৯ জন। অর্থাৎ পুরানো কর্পোরেটরদের মধ্যে বাদ পড়েছেন ১৯ জন। পুরানোদের মধ্যে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন মেয়র দীপক মজুমদার। নতুন যারা টিকিট পেয়েছেন তারা হলেন প্রসেনজিৎ সরকার, সুজাতা দাস, পাপিয়া চৌধুরী, পিঙ্কি ঘোষ, বিশ্বজিৎ রায়, শান্তি চৌহান, পিনাকী চক্রবর্তী, নারায়ণ দে, প্রেমাশিষ সাহা, অর্জুন দাস, বিধান নম, আল্পনা দাস, সঞ্জয় সাহা, মনি দাস, শিপ্রা শীল, সুস্মিতা সাহা, প্রসেনজিৎ সরকার, সবিতা দাস, শুভম ঘোষ। আর পুরানো কর্পোরেটরদের মধ্যে বাদ পড়েছেন সুশান্ত চন্দ্র ভৌমিক, সবিতা কর, মিনারাণী সরকার, উদয় ভাস্কর চক্রবর্তী, সাথী রুদ্র পাল, অঞ্জনা দাস, জাহ্নবী দাস চৌধুরী, শিল্পী সেন, পিন্টু রঞ্জন দাস, সুভাষ ভৌমিক, শিল্পী দেওয়ান, অলক ভট্টাচার্য, অভিষেক দত্ত, দীপক মজুমদার, হিরালাল দেবনাথ, সোমা মজুমদার, উত্তম কুমার ঘোষ, লতা নাথ, সুপর্ণা দেবনাথ এবং মিত্রা রাণী দাস। প্রদেশ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। এছাড়াও পুর নিগমের ১২, ১৯, ২২, ৩৫, ৪১ ও ৪৫ নং আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করে নি প্রদেশ বিজেপি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন দেখা দিয়েছে এই ৬ টি আসনের মধ্যে কয়টি আসন তিপ্রা মথাকে ছাড়তে যাচ্ছে প্রদেশ বিজেপি। যদিও সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি জানান বাকি ৬ টি আসনে প্রার্থীর নাম বুধবার ঘোষণা করা হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles