জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার কথা কলা পাতার সমানঃরতন দাস।

আগরতলা : রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর। মোহনপুর, জিরানিয়া, রানিরবাজার, কমলপুর ও শান্তিরবাজারে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে বারে বারে বাধা দান করে যাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। তারই প্রতিবাদে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম। এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা রতন দাস বলেন মোহনপুর, জিরানিয়া, রানিরবাজার, কমলপুর ও শান্তিরবাজারে বামফ্রন্ট প্রার্থীরা শত চেষ্টা করেও মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি। শুধু তাই নয় বামফ্রন্ট প্রার্থীরা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। মোহনপুরে ১৫ জন বাম কর্মী রক্তাক্ত হয়েছে। জাতীয় সড়কে বাম কর্মীদের বেধড়ক ভাবে মারধর করা হয়েছে। পুলিশের সামনে আক্রান্ত হয়েছে বাম কর্মীরা। নির্বাচন কমিশন পিছনের দরজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে। জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার কথা দিয়েছিলেন। কিন্তু ওনার কথা কলাপাতার সমান।

Related posts

অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন কৈলাশহর পুরপরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান নিতীশ দে

আগরতলা পুর নিগমের ৪৫ টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি

জোটের আশা শেষ হওয়ার পর পুর নিগমের বাকি ২৫ আসনেও মনোনয়ন পত্র জমা দিল বাম প্রার্থীরা