আগরতলা : আগরতলা পুর নিগমের নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য সভার সংসদ রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এইদিন বিজেপি মনোনীত প্রার্থীদের সাথে বৈঠক করার পাশাপাশি তাদেরকে উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান বিজেপি মনোনীত প্রার্থীদের এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তা বুঝানো হয়েছে। বিগত নির্বাচনের থেকে এইবারের নির্বাচনে বিজেপি প্রার্থীরা যেন আরও বেশি ভোটে জয়ী হতে পারে, তার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এইদিন মণ্ডল সভাপতিদেরকে নিয়েও আলোচনা করা হয়েছে। শুক্রবার দুপুরে পুর নিগমের বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবে। উন্নয়নের নিরিখে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার জন্য বিজেপি প্রার্থী ও নেতৃত্বদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুর নিগমের নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বৈঠক ও সংবর্ধনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
30