২৭ থেকে ২৯ নভেম্বর আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে তৃতীয় নর্থইস্ট প্যারা স্পোর্টস মিট

আগরতলা, ৮ নভেম্বর : আসামের গুয়াহাটিতে ২৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় নর্থইস্ট প্যারা স্পোর্টস মিট। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য রাজ্য দল গঠনের প্রক্রিয়া শেষ হয় রবিবার। এইদিন রাজধানীর এন.এস.আর.সি.সি প্রাঙ্গণে প্যারা অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বোকসিয়া, টেবিল টেনিস ও দাবার নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই প্যারা সুইমিংয়ের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে শুক্রবার। ছয়টি ইভেন্টে নির্বাচিত খেলোয়াড়েরা ২৫ নভেম্বর গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন সরকার।

Related posts

দীপাবলি উৎসব উপলক্ষ্যে ছোট ছোট শিশুদের প্রদীপে রং লাগানোর প্রশিক্ষণের আয়োজন করে সংস্কার ভারতী

ভোট প্রচারে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন আগরতলা পুর নিগমের ২৮ নং ওয়ার্ডের বাম প্রার্থী সমর চক্রবর্তী

নিজের জয় নিয়ে আশাবাদী আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য