দীপাবলি উৎসব উপলক্ষ্যে ছোট ছোট শিশুদের প্রদীপে রং লাগানোর প্রশিক্ষণের আয়োজন করে সংস্কার ভারতী

আগরতলা, ৮ নভেম্বর : এক টুকরো আলো জ্বালো এই বার্তাকে সামনে রেখে অভিনব উদ্যোগ গ্রহণ করলো সংস্কার ভারতী পশ্চিম ত্রিপুরা সমিতি। রবিবার সংস্কার ভারতী পশ্চিম ত্রিপুরা সমিতির উদ্যোগে উজান অভয়নগর বিদ্যাসাগর পল্লীতে ছোট ছোট শিশুদের দীপাবলি উৎসব উপলক্ষ্যে প্রদীপে রং লাগানোর প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের মহামন্ত্রী ডক্টর সন্দীপ দেব। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমাজের সকল অংশের মানুষের জন্য আনন্দের একটা জায়গা করে দেওয়া উচিত। তাই যেখানে আনন্দ পৌঁছায় না সেখানে আনন্দ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করে থাকে সংস্কার ভারতী।

Related posts

২৭ থেকে ২৯ নভেম্বর আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে তৃতীয় নর্থইস্ট প্যারা স্পোর্টস মিট

ভোট প্রচারে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন আগরতলা পুর নিগমের ২৮ নং ওয়ার্ডের বাম প্রার্থী সমর চক্রবর্তী

নিজের জয় নিয়ে আশাবাদী আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য