গভীর রাতে বামুটিয়া কালিবাজারস্থিত সিপিআইএম কার্যালয়ে অগ্নিসংযোগ দুষ্কৃতিদের

আগরতলা, ৮ নভেম্বর : বামুটিয়ার কালিবাজারস্থিত সিপিআইএম পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা বামুটিয়া কালিবাজারস্থিত সিপিআইএম কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। রবিবার ভোরে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করেন। এবং জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নিকাণ্ডে সিপিআইএম কার্যালয়ের অভ্যন্তর অক্ষত থাকলেও দুটি দরজা, বারান্দা এবং বাউন্ডারির ভেতরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ক্ষতিগ্রস্ত পার্টি অফিস পরিদর্শনে যান এলাকার বাম বিধায়ক নয়ন সরকার। দলীয় কর্মীদের সাথে নিয়ে তিনি বামুটিয়া পুলিশ ফাঁড়িতে যান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তক্রমে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। বিধায়ক নয়ন সরকার অভিযোগ করেন ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে এই পার্টি অফিস ও স্থানীয় দলীয় কর্মীরা বহুবার আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে দীপাবলির আনন্দে মাতোয়ারা আরক্ষা কর্মী সহ সস্ত্রীক মুখ্যমন্ত্রী

দীপাবলি উৎসব উপলক্ষ্যে বাজি বাজারে বাজির চাহিদা ভালোই

আখাঊড়া চেক পোস্টে বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রতিমা ভৌমিক