ইন্দ্রনগরে জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে কুমারী পূজা

আগরতলা: সোমবার ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তিভরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
এদিন পূজা শেষে পুরোহিত জানান শক্তিই সর্ববৃহৎ, যার কোনো আদি নেই, অন্ত নেই। সেই শক্তির আরাধনাই হলো মায়ের পূজা। আমরা ছোট থেকে বড় পর্যন্ত কুমারী পূজা করি, মায়ের পূজা করি। একটি ছোট্ট মেয়ে যখন মা হয়, তার যে বাল্য অবস্থার পবিত্রতা ও শূন্যতা, সেটাই কুমারী পূজার মূল তাৎপর্য। একটি মেয়ে পুরো সমাজকে, পুরো বাড়িকে আগলে রাখে। সেই শক্তিকেই আমরা কুমারী রূপে পূজা করি। সবই মায়ের কৃপা। মা-ই সব শক্তি।
উদ্যোক্তারা জানান প্রতি বছরের মতো এবারও কুমারী পূজা উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Related posts

এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বুবাগ্রা, সরকারের কমিটিকে স্বাগত

দীপাবলি উৎসবের রাতে তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিরুত্তম ভৌমিক নামে এক যুবকের

বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী