এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বুবাগ্রা, সরকারের কমিটিকে স্বাগত

আগরতলা, ৯ নভেম্বর: রবিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা ।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুবাগ্রা বলেন, সামনে ফেস্টিভ্যাল সিজন আসছে। ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে। সবসময় রাজনীতির নামে সমাজকে ভাগ না করে, আগামী দিন এবং নেক্সট জেনারেশনের কথা ভেবে সমাজকে কীভাবে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, সেটাই ভাবা উচিত।
সম্প্রতি সরকারের তরফে গঠিত কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কমিটি বানানো হয়েছে, আমি এখন বেশি কিছু বলব না। এক মাসের সময় দেওয়া হয়েছে। রেকমেন্ডেশন আসার পর আমরা সেটা স্টাডি করব। পিছনে নয়, আমাদের সামনে এগোতে হবে।
তিনি আরও বলেন, কাউকে আঘাত না করে, কীভাবে আমাদের নেক্সট জেনারেশনের অধিকারকে, আমাদের ত্রিপুরাকে আরও শক্তিশালী করা যায়, সেই লাইনেই আমরা এগোব। এটি একটি ওয়েলকাম স্টেপ।
উল্লেখ্য, এদিন বিমানবন্দরে বুবাগ্রাকে স্বাগত জানাতে বহু দলীয় কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Related posts

ইন্দ্রনগরে জয় মা কালী সন্তান সংঘের উদ্যোগে কুমারী পূজা

দীপাবলি উৎসবের রাতে তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিরুত্তম ভৌমিক নামে এক যুবকের

বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী