Home » বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা দায়ের বামপন্থী চার ছাত্র-যুব সংগঠনের

বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা দায়ের বামপন্থী চার ছাত্র-যুব সংগঠনের

by sokalsandhya
0 comments

আগরতলা, ১২ নভেম্বর: সম্প্রতি জনজাতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন। যা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বইছে। বুধবার বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করে ওয়াই.টি.এফ। উপজাতি যুব ফেডারেশনের নেতৃত্বরা জানান মঙ্গলবার সন্ধ্যায় সোনামুড়ার তামসা বাড়িতে বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে জনজাতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এইটা সাম্প্রদায়িক সুরসুরি মূলক মন্তব্য। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের সুরসুরি দেওয়া হচ্ছে। বিজেপি বুঝে গেছে তাদের উপর আর মানুষের আস্তা নেই। তাই তারা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজ্যে আবারও একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। একজন জন প্রতিনিধির কাছ থেকে এই ধরনের মন্তব্য কাম্য নয়। তাই তফাজ্জল হোসেনের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং অতিদ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতৃত্বরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles