পুর নিগমের নির্বাচনে বিজেপি প্রার্থী রত্না দত্তর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আগরতলা, ১২ নভেম্বর: আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের হয়ে এইবার ভোট প্রচারে ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার নিগমের ২০ নং ওয়ার্ডের প্রার্থী রত্না দত্তর হয়ে ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। এইদিন তিনি শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিজেপি প্রার্থীর হয়ে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। বিজেপি প্রার্থী রত্না দত্তর সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান আসন্ন নির্বাচনে আগরতলা পুর নিগমের ৫১ টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে। মুখ্যমন্ত্রী আরও জানান কাজের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছেন। যার কারণে বিজেপির উপর মানুষের আস্তা রয়েছে। মানুষের সাথে কথা বলে প্রতিনিয়ত কাজ করবেন। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

Related posts

১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হবে খুমুলুঙেঃবিপিন দেববর্মা

এ.এম.সি-র নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক

মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন করল প্রদেশ কংগ্রেস