মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন করল প্রদেশ কংগ্রেস

আগরতলা, ১২ নভেম্বর: ১১ নভেম্বর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী। এই দিনটি সমগ্র দেশে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। ২০০৮ সাল থেকে ভারত সরকার তাঁর জন্মদিনকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে। কংগ্রেস দলও এই দিনে মৌলানা আবুল কালাম আজাদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাঁর শিক্ষা ও জাতীয় ঐক্যের অবদানের কথা তুলে ধরে। কংগ্রেসের পক্ষ থেকে এইদিনটি বিশেষভাবে পালন করা হয়। এইদিন তাঁর জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং দেশের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। বুধবার সমগ্র দেশের পাশাপাশি রাজ্যে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ওনার জন্মদিনটিকে পালন করা হয়।

Related posts

১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হবে খুমুলুঙেঃবিপিন দেববর্মা

এ.এম.সি-র নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক

পুর নিগমের নির্বাচনে বিজেপি প্রার্থী রত্না দত্তর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা