গাঁজা চাষ বিরোধী অভিযানে নেমে ২০ হাজারের অধিক গাঁজা গাছ ধ্বংস করলো যাত্রাপুর থানার পুলিশ

Agartala : গাঁজা চাষ বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার যাত্রাপুর থানার পুলিশ ন্যাড়ামুড়া বন বিভাগের সুরক্ষিত টিলা ভূমিতে গাঁজা চাষ বিরোধী অভিযান চালায়। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানরা এইদিনের অভিযান চালায়। ওসি জানান এইদিন প্রায় ২০ হাজারের অধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছয় থেকে সাতটি প্লটে ছিল এই গাঁজা গাছ গুলি। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান আগামী দিনেও এই ধরনের গাজা চাষ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Related posts

বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন পার্টি এখন ভারতবর্ষে নেইঃ বিপ্লব দেব

বিধায়ক তফাজ্জল ইস্যুতে সরব হল জনজাতি ছাত্র সংগঠন TSF

সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যাঃআইনে অজ্ঞ প্রধানের দাবি