5
Agartala : গাঁজা চাষ বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বৃহস্পতিবার যাত্রাপুর থানার পুলিশ ন্যাড়ামুড়া বন বিভাগের সুরক্ষিত টিলা ভূমিতে গাঁজা চাষ বিরোধী অভিযান চালায়। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানরা এইদিনের অভিযান চালায়। ওসি জানান এইদিন প্রায় ২০ হাজারের অধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছয় থেকে সাতটি প্লটে ছিল এই গাঁজা গাছ গুলি। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান আগামী দিনেও এই ধরনের গাজা চাষ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।