পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আমরা বাঙালির মিছিল ও জনসভা

Agartala : রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালী দলের রাজ্য কার্যালয়ে রাজ্য সম্মেলন ও দলের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন হয় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী। রাজ্য সম্মেলন শেষে আসন্ন পুরনিগম নির্বাচন উপলক্ষে আমরা বাঙালী প্রার্থীদের সমর্থনে এক মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত কেন্দ্রীয় কমিটির সচিব জ্যোতি বিকাশ সিনহা, ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, প্রচার সচিব দুলাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস, বাঙালী ছাত্র যুব সমাজের সচিব বিপ্লব দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা। আমরা বাঙালী দলের মিছিলটি আগরতলার শিবনগরস্থিত রাজ্য কার্যালয় থেকে শুরু হয়ে মোটরস্ট্যান্ড, কামান চৌমুনী, পোস্ট অফিস চৌমুহনী হয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় জনসভা। আমরা বাঙালির রাজ্য কমিটির সচিব জানান পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় আমরা বাঙালি প্রার্থীর মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগরতলা পুর নিগমের কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে আমরা বাঙালি। আমরা বাঙালির প্রতীক সূর্য। সূর্য প্রতিকে ভোট দিয়ে আমরা বাঙালির প্রার্থীদের জয়ী করার জন্য আহ্বান জানান গণদেবতাদের নিকট।

Related posts

ভারত আধ্মাত্মিক দেশ হিসাবে সমগ্র বিশ্বে পরিচিতঃবিপ্লব কুমার দেব

রাজ্যের বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো ছট পূজা

শিক্ষা ছাড়া কোন কিছু সম্ভব নয়ঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা