পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা

কমলপুর, à§§à§« নভেম্বর: —দীর্ঘ à§­ মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা। এলাকায় প্রায় ৮০ টি পরিবারের বসবাস। নাকফুল এলাকার বাসিন্দাদের অভিযোগ জল জীবন মিশনের অধীনে থাকা জলের পাম্প মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। কমলপুর-আমবাসা সড়কের পাশেই অবস্থিত এই পাম্প মেশিনটি। বিগত à§­ মাস ধরে পাম্পটি বিকল হয়ে থাকলেও সারাই করার কোন উদ্যোগ নেওয়া হয় নি সংশ্লিষ্ট দপ্তর থেকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে জল জীবন মিশনের প্রকল্প কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ? অবিলম্বে পাম্পটি সারাই করে এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান এলাকাবাসীরা।

Related posts

কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্না কংগ্রেসের

পুর ও নগর নির্বাচন হলো সেমিফাইনাল, ফাইনাল খেলা হবে ২০২৮ সালেঃমুখ্যমন্ত্রী

১৯ নভেম্বর থেকে সপ্তাহ ব্যাপী মিশন সাহসি কর্মসূচি শুরু করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ