আগরতলা, ১৭ নভেম্বর: — প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, পুনর্বাসন ও ক্ষমতায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী রাজ্যস্তরের ধারাবাহিক পুনর্বাসন শিক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। ‘বাধা অতিক্রম করে ক্ষমতায়ন: সরকারি উদ্যোগ ও প্রতিবন্ধী পুনর্বাসনের জন্য সংস্থাগুলি’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে সমন্বিত আঞ্চলিক কেন্দ্র সিআরসিএসআরই শিলং। পশ্চিম ত্রিপুরা জেলার শহীদ ভগৎ সিং যুব আবাসে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস, পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার দীপক কুমার দেববর্মা, সিআরসি শিলং-এর অধিকর্তা রাম সাহিল সাহানি সহ অন্যান্যরা। এইদিনের এই কর্মসূচিতে সমগ্র রাজ্য থেকে ৬৪ জন শিক্ষক অংশগ্রহণ করে। এইদিনের কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক বলেন সাধারণ ছাত্র-ছাত্রীদের পাঠ দান করা সহজ। কিন্তু প্রতিবন্ধীদের পাঠ দান করার ক্ষেত্রে ধর্য্য অত্যন্ত প্রয়োজন।
প্রতিবন্ধীদের পাঠ দান করার ক্ষেত্রে ধর্য্য অত্যন্ত প্রয়োজনঃঅসিত কুমার দাস
1