নিজের জয় নিয়ে আশাবাদী পুর নিগমের ১৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভাস্বতী দেববর্মা

আগরতলা, à§§à§­ নভেম্বর: — আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডে বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল। আসন্ন নির্বাচনে এই ওয়ার্ড বিজেপির দখলে থাকবে, নাকি মথাকে ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে নানান আলোচনা হয়েছে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি দ্বিতীয় বারের মতো ভাস্বতী দেববর্মাকে এই কেন্দ্রে প্রার্থী করেছে। মঙ্গলবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিজেপি প্রার্থী ভাস্বতী দেববর্মা। সাথে ছিলেন তিপ্রা মথার নেতৃত্ব গৌতমী রায়, কর্মচারী নেতা সমর রায়। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী ভাস্বতী দেববর্মা গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে তিনি জানান ভোট প্রচারে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। তিনি নিজের জয় নিয়ে আশাবাদী।

Related posts

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজারে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু

ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরামের

বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ