আগরতলা, ১৭ নভেম্বর: — সোমবার থেকে রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হলো ৭৫ তম বি.এন.মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবলের আসর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় CISF এবং তেলেঙ্গানা পুলিশ। এবছর প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৩৮টি দল এবং মহিলা বিভাগে ১১টি দল অংশ নেয়। ১৩ দিন ব্যাপী চলা প্রতিযোগিতার সমাপ্তি হবে ২৮ নভেম্বর উমাকান্ত ময়দানে। এই আসরে উপস্থিত ছিলেন আইজি সিআরপিএফ সঞ্জয় যাদব, ব্রিগেডিয়ার নিশান্ত চন্দ্র সহ ত্রিপুরা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকগন। এই ফুটবল আসরকে কেন্দ্র করে রাজধানীর ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মন্টু দেবনাথ ও দীপা কর্মকারের কথা তুলে ধরেন। এর পাশাপাশি ফুটবল সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করেন।
সোমবার থেকে উমাকান্ত স্টেডিয়ামে শুরু হলো বি.এন.মল্লিক পুলিশ ফুটবল টুর্নামেন্ট
1