প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে শুরু হলো কাত্যায়নী দুর্গাপূজো

আগরতলা, ১৭ নভেম্বর: রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে শুরু হলো কাত্যায়নী দুর্গাপূজো। ঐতিহাসিক এই কাত্যায়নী দুর্গা পুজা চলবে তিন দিনব্যাপী। দাপর যুগ থেকে মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজা শুরু করেন। তখন থেকেই এই পুজার প্রচলন। রাজধানীর দুর্গা বাড়ীতে নিয়ম মেনে নিষ্ঠা ভরে এই কাত্যায়নী পূজা করা হয়। পুজায় ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। কাত্যায়নী হলেন দেবী দুর্গার নব রুপের মধ্যে ষষ্ঠ রূপ। দুর্গা বাড়ির পুরহিত জানান অধিবাসের মধ্যদিয়ে শুরু হল কাত্যায়নী দুর্গাপূজো। বুধবার সকাল ৯ টা থেকে প্রথম দিবসের পূজা শুরু হবে। দুপুরে মাকে অন্ন ভোগ দেওয়া হবে। সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে। মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজা শুরু করেন।

Related posts

পুর নিগমের ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেইঃমানিক সরকার

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর

রাজ্যের কোথাও কোন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেইঃমুখ্যমন্ত্রী