২০ থেকে ২২ নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি সম্মেলন

আগরতলা, à§§à§® নভেম্বর:– à§©à§« তম নর্থ ইস্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি সম্মেলন আযোজন করতে যাচ্ছে আগরতলা প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা সোসাইটি। রাজধানী আগরতলার চিলড্রেনস পার্কে ২০ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে à§©à§« তম নর্থ ইস্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি সম্মেলন। এই মর্যাদাপূর্ণ বার্ষিক চিকিৎসা-বিজ্ঞান ভিত্তিক সম্মেলনে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সহ দেশের অন্যান্য প্রান্ত থেকে প্রায় ৩৫০ জন বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ, চিকিৎসক, চিকিৎসা শিক্ষক, গবেষক এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিত্বের সমাগম ঘটবে। এই বছরের সম্মেলনের মূল ভাবনা” মহিলাদের স্বাস্থ্য পরিষেবার বৈষম্য দূরীকরণ”,। এই সম্মেলনে উন্নতমানের চিকিৎসা পরিষেবার সুযোগ বৃদ্ধি করা এবং আর্থসামাজিক অবস্থান ও ভৌগোলিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মহিলার জন্য সমান স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে থাকবে বিস্তৃত বৈজ্ঞানিক কর্মসূচি। যার মধ্যে রয়েছে হাতে কলমে প্রশিক্ষণের জন্য একাধিক বিশেষ কর্মশালা, ইন্টারঅ্যাকটিভ বিতর্ক, বিশেষজ্ঞদের মূল বক্তৃতা, গবেষণাপত্র উপস্থাপনা। দেশের বিশিষ্ট জাতীয় ও আঞ্চলিক বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নেবেন এবং প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, প্রমাণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি ও আধুনিক উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন। বুধবার আগরতলা প্রস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আগরতলা প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা সোসাইটির পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়।

Related posts

দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল কাত্যায়নী দুর্গা দেবীর প্রথম দিবসের পূজা

ক্যান্সারের ৫৪৩ টি ব্র্যান্ডের ঔষধের মূল্য হ্রাস করা হলো

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে ইভিএম কমিশনিং-এর কাজ