আগরতলা, ১৮ নভেম্বর:– আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডে এইবার বিজেপি ও তিপ্রা মথা যৌথ ভাবে প্রার্থী করেছে ভাস্বতি দেববর্মাকে। বুধবার প্রার্থী ভাস্বতী দেববর্মার হয়ে যৌথ ভাবে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিজেপি ও তিপ্রা মথার নেতৃত্বরা। এইদিনের বাড়ি বাড়ি প্রচারে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, এডিসি-র সিইএম রুনিয়েল দেববর্মা, এডিসি-র প্রাক্তন সিইএম পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। এইদিন তারা ১৯ নং ওয়ার্ড এলাকার বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের নিকট প্রার্থী ভাস্বতী দেববর্মার হয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে মন্ত্রী রতন লাল নাথ জানান বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র বিকল্প কোন রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যে নেই। ভিলেজ কমিটির নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম একটি করে ভিলেজ পেয়েছে। বাকি গুলি পেয়েছে এনডিএ জোট পেয়েছে। পুর নিগমের নির্বাচনে ৫১ টি আসনের মধ্যে ৫১ টিতেই জয়ী হবে এনডিএ জোটের প্রার্থী। সিপিআইএম নির্বাচন থেকে সরে যাচ্ছে। কোন না কোন অজুহাত দেখিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা ভালো করে জানে বিজেপি তিপ্রা মথা যৌথ ভাবে নির্বাচনে লড়াই করছে মানে ১০০ শতাংশ বিজেপি তিপ্রা মথা জয়ী হবে। ২০২৮ সালের নির্বাচনে শুধুমাত্র ৪ টি আসনে লড়াই হবে। বাকি গুলি বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র পক্ষে আসবে।
২০২৮ সালের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ৪ টি আসনে লড়াই হবেঃমন্ত্রী রতন লাল নাথ
1