দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল কাত্যায়নী দুর্গা দেবীর প্রথম দিবসের পূজা

আগরতলা, à§§à§­ নভেম্বর:–রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে মঙ্গলবার শুরু হয় কাত্যায়নী দুর্গাপূজো। ঐতিহাসিক এই কাত্যায়নী দুর্গা পুজা চলবে তিন দিনব্যাপী। দাপর যুগ থেকে মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজা শুরু করেন। তখন থেকেই এই পুজার প্রচলন। রাজধানীর দুর্গা বাড়ীতে নিয়ম মেনে নিষ্ঠা ভরে এই কাত্যায়নী পূজা করা হয়। পুজায় ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। কাত্যায়নী হলেন দেবী দুর্গার নব রুপের মধ্যে ষষ্ঠ রূপ। বুধবার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় প্রথম দিবসের পূজা। দুপুরে মাকে অন্ন ভোগ দেওয়া হয়। দুর্গা বাড়ির পুরহিত জানান বৃহস্পতিবার কাত্যায়নী দুর্গার দ্বিতীয় দিবসের পূজা ও শুক্রবার তৃতীয় দিবসের পূজা অনুষ্ঠিত হবে।

Related posts

কদমতলা-ধর্মনগর সড়কের কালী বাড়ি সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

ক্যান্সারের ৫৪৩ টি ব্র্যান্ডের ঔষধের মূল্য হ্রাস করা হলো

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে ইভিএম কমিশনিং-এর কাজ