কদমতলা-ধর্মনগর সড়কের কালী বাড়ি সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

ধর্মনগর , ১৮ নভেম্বর:- কদমতলা থানার অন্তর্গত কদমতলা-ধর্মনগর সড়কের কালী বাড়ি সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। জানা যায় মঙ্গলবার রাতে কদমতলা-ধর্মনগর সড়কের কালীবাড়ি সংলগ্ন এলাকায় TR-05F-7321 নাম্বারের বাইক ও TR-05F-1505 নাম্বারের একটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইক চালক সুবির দাস রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর সুবির দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত সুবির দাসের বাড়ি কালাগাঙ্গের পাড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related posts

বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ

দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল কাত্যায়নী দুর্গা দেবীর প্রথম দিবসের পূজা

ক্যান্সারের ৫৪৩ টি ব্র্যান্ডের ঔষধের মূল্য হ্রাস করা হলো