1
আগরতলা, ২০ নভেম্বর:- পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান টি.এস.ইউ, নারী সমিতি ও টি.ওয়াই.এফ-এর। সম্প্রতি রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় এক শিক্ষক আক্রান্ত হন। অভিযোগ ভজন চক্রবর্তী নামের ঐ শিক্ষক এক জনজাতি ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তর কঠোর শাস্তি প্রদান এবং আগরতলা শহরে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তা সুনিশ্চিত করার দাবিতে এইদিন পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান টি.এস.ইউ-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা।