এনসিসি ও আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির

আগরতলা, ২৩ নভেম্বর: – এনসিসি ও আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির। এই শিবিরে প্রায় ৬০ জন এনসিসি ক্যাডেট রক্তদান করে। সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার বার্তা নিয়ে à§§à§© ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি এবং আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলাস্থিত ২১ আসাম রাইফেলস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এইদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন à§§à§© ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার কর্নেল নপ্রিত সিং বাত, নায়েক সুবেদার অরবিন্দ কুমার, ২১ আসাম রাইফেলসের কমান্ড্যান্ট ডক্টর দীপক যাদব সহ অন্যান্য আধিকারিকরা।

Related posts

পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর জয় নিশ্চিতঃতুষার কান্তি ভট্টাচার্য

পুর নিগমের ২৩ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ

বিরোধীরা নানান অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার জন্যঃমুখ্যমন্ত্রী