আসাম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ

চুরাইবাড়ি, ২৩ নভেম্বর:- রাজ্যে প্রবেশের প্রাক মুহূর্তে আসাম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ। জানা যায় প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে আসাম পুলিশ রুটিন তল্লাশির সময় রাঁচি থেকে আগরতলার উদ্দেশ্য আসা RJ-09GC-9924 নাম্বারের ৬ চাকার একটি কন্টেইনার গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি চালানোর সময় পুলিশের নজরে আসে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ। গাড়িটি থেকে ২৩০ কার্টুনে মোট ৩৪ হাজার ৪৫০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য প্রায় ১৭ কোটি ২ লক্ষ ২৫ হাজার টাকা হবে। আটক করা হয়েছে কন্টেইনার গাড়ির চালক রাজেন্দ্র প্রসাদকে। তার বাড়ি বিহারের নাওয়াদা জেলায়। ধৃত গাড়ি চালক জানায় ঝারখন্ড থেকে এই নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে আসাম পুলিস এনডিপিএস এক্টে মামলা রুজু করেছে।

Related posts

আমবাসায় কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান আশিস কুমার সাহা

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড অমরপুরের থাকছড়া এসবি স্কুলে

রাজ্যের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার অস্ত্র পুর নির্বাচনঃমানিক সরকার