পুর ও নগর নির্বাচনের প্রাক মুহুর্তে বিপুল পরিমাণে বিলেতি মদ আটক করলো আবগারি দপ্তর

আগরতলা, ২৩ নভেম্বর:- আগরতলা পুর নিগমের নির্বাচনের প্রাক মুহুর্তে বিপুল পরিমাণে বিলেতি মদ আটক করলো আবগারি দপ্তর। পশ্চিম জেলার আবগারি দপ্তর এই বিপুল পরিমাণ বিলেতি মদ আটক করলো। পশ্চিম জেলা আবগারি দপ্তরের এক আধিকারিক জানান বর্তমানে নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে। এই পরিস্থিতিতে মোহনপুরের কাতলামারা, সুন্দর টিলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৪০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক ভাবে এই ধরনের অভিযান আগামিদিনেও জারি থাকবে বলে জানান তিনি।

Related posts

আমবাসায় কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান আশিস কুমার সাহা

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড অমরপুরের থাকছড়া এসবি স্কুলে

রাজ্যের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার অস্ত্র পুর নির্বাচনঃমানিক সরকার