পশ্চিম লাম্বুছড়া ভিলেজ কমিটি অফিসে তালা দিল তিপ্রা মথার ক্ষুব্ধ কর্মী সমর্থকরা

আগরতলা, ২৪ নভেম্বর:- তিপ্রা মথার গোষ্ঠী কোন্দলের জেরে পশ্চিম লাম্বুছড়া ভিলেজ কমিটি অফিসে ঝুলানো হলো তালা। শিক্ষিত, ভদ্র, চেয়ারম্যানের দাবিতে মঙ্গলবার সকাল ১০ টা থেকে পশ্চিম লাম্বুছড়া এডিসি ভিলেজ অফিসে তালা ঝুলিয়ে দিলো তিপ্রা মথা দলের ক্ষুব্ধ কর্মী ও সমর্থকরা। পশ্চিম লাম্বুছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান পদে অমৃত কুমার দেববর্মাকে নিয়োগ করায় এই ভিলেজ কমিটির বেশিরভাগ ওয়ার্ডে তিপ্রা মথার মেম্বার ও কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পশ্চিম লাম্বুছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান অমৃত কুমার দেববর্মার পরিবর্তে শিক্ষিত, ভদ্র, সকলের কাছে গ্রহণযোগ্য কাউকে চেয়ারম্যান করার দাবি জানান ক্ষুব্ধ তিপ্রা মথার কর্মী সমর্থকরা।

Related posts

পুর ও নগর নির্বাচনে দিব্যাঙ্গদের ভোট দানের জন্য বিশেষ ব্যবস্থার দাবি পেশ রাজ্য নির্বাচন কমিশনের নিকট

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফায় অনুষ্ঠিত হলো মকফল

গাঁজা চাষ বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ