পুর ও নগর নির্বাচনে দিব্যাঙ্গদের ভোট দানের জন্য বিশেষ ব্যবস্থার দাবি পেশ রাজ্য নির্বাচন কমিশনের নিকট

আগরতলা, ২৪ নভেম্বর:- রাজ্য নির্বাচন কমিশনের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করলো অল ত্রিপুরা পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটি অর্গানাইজেশন। আসন্ন পুর ও নগর নির্বাচনে দিব্যাঙ্গদের ভোট দানের জন্য বিশেষ ভোটদানের ব্যবস্থা করার দাবিতে এইদিন ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিবের হাতে তাদের দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। রাজ্য নির্বাচন কমিশনের নিকট লোকসভা ও বিধানসভা নির্বাচনের ন্যায় আসন্ন পুর ও নগর নির্বাচনেও ভোটদানের জন্য বিশেষ সুবিধা ও পরিকাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

Related posts

২ ডিসেম্বর থেকে রাজ্যে শীতের আগমন ঘটবেঃআইএমডি আগরতলার প্রধান ডঃ পার্থ রায়

আগরতলা পুর নিগমের ৫০ নং ওয়ার্ডে বিরোধীরা নিজেদের পরাজয় মেনে নিয়েছেঃরাম প্রসাদ পাল

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফায় অনুষ্ঠিত হলো মকফল